1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের - Business Protidin
শিরোনাম :
আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ আইডিআরএ’র ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পোশাক খাত, বাজার হারাচ্ছে বাংলাদেশ বীমা খাতে মূল বাধা আস্থার সংকট ও দুর্বল তদারকি এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের ব্যাংক লুটপাট ঠেকাতে আইনে পরিবর্তন: পরিচালনায় থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা চরম সংকটে পোশাক খাত: এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার ১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে আলোচনা শেষ না হওয়ায় প্রস্তাবিত অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের বৈঠকের বিকেলের বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যে মালিকদের প্রস্তাবিত পরিমাণ ১৪ হাজার ৫০০ টাকার চেয়েও ‘অনেক বেশি’ বলে ইঙ্গিত দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, আলোচনা শেষ হলেই চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে এবং উভয় পক্ষ চাইলে এই প্রস্তাব পর্যালোচনা করে সংশোধিত প্রস্তাব দিতে পারবে।

শ্রমিক পক্ষের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ
মালিকদের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

তার মতে, দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। তবে আলোচনা এগিয়ে নিতে শ্রমিক পক্ষ তাদের পূর্বের ৩২ হাজার টাকার প্রস্তাব পর্যালোচনা করে কমিয়ে নতুন প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া এই সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। দীর্ঘ আলোচনার প্রয়োজনে সভা রাত ১০টা পর্যন্ত গড়াতে পারে এবং প্রয়োজনে আগামী বুধবারও বৈঠক চলতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com