1. baiozidkhan@gmail.com : admin_bizp :
খেলাপি ঋণ আদায়ে এডিআর, ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ আদায়ে এডিআর, ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত লোকসান কাটেনি সী পার্ল বীচ রিসোর্টের ন্যাশনাল লাইফের ২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ শেয়ারবাজারের ৬১ কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে ৯১ হাজার কোটি টাকা, আদায় মাত্র ১৭% গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আস্থার সংকটে পুঁজিবাজার থেকে ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

খেলাপি ঋণ আদায়ে এডিআর, ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম জোরদার করতে পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, গত ২০ আগস্ট জারি করা ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস, হুধুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এবং মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড।

নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন তিন বছর বহাল থাকবে, যদি এর মধ্যে তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করা না হয়। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে।

এছাড়া নীতিমালার শর্ত বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পালনে ব্যত্যয় ঘটলে কিংবা যুক্তিসংগত কারণে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফরম্যাটে নিয়মিত বার্ষিক প্রতিবেদনও জমা দিতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আগের ও ভবিষ্যতের এডিআর-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বিবদমান পক্ষ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com