1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ শেয়ারবাজারের ৬১ কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে ৯১ হাজার কোটি টাকা, আদায় মাত্র ১৭% গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আস্থার সংকটে পুঁজিবাজার থেকে ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা গ্রামীণ ব্যাংকের ১০০ শতাংশই ঋণগ্রহীতা ও সরকারের, মালিকানা নেই ড. ইউনূসের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি

তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসাববিদদের পুরস্কার সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্টটেন্টস -সাফা অ্যাওয়ার্ড অর্জন করেছে। লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ এ নিয়ে তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেল।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে ন্যাশনাল লাইফকে এ পুরস্কার দেওয়া হয়। বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট সুশাসন এবং আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশসহ বিভিন্ন সূচকে সর্বোচ্চ মান অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এবং প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ পুরস্কারটি গ্রহণ করেন। সাফার নেতৃবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির এফসিএসহ সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।

সাফা দক্ষিণ এশিয়া তথা সার্কভুক্ত দেশগুলোর পেশাদার হিসাববিদদের ইনস্টিটিউটগুলোর কেন্দ্রীয় সংগঠন। সংগঠনটি প্রতিবছর সদস্য দেশগুলোর প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়ন করে বিভিন্ন সূচকে সর্বোচ্চ মান অর্জনকারীদের এ পুরস্কার দিয়ে থাকে।

এর আগে ২০২২ ও ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য সাফা অ্যাওয়ার্ড অর্জন করে ন্যাশনাল লাইফ। ২০২৫ সালের প্রতিবেদনের জন্য পুরস্কার পাওয়ায় প্রতিষ্ঠানটির এ অর্জনের সংখ্যা দাঁড়াল তিনে।

তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পাওয়ায় কোম্পানীর পরিচালনা পর্ষদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দিত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com