1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফারইস্ট ইসলামী লাইফের পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান ফখরুল ইসলাম - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ফারইস্ট ইসলামী লাইফের পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান ফখরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ারে এ সভা আয়োজন করা হয়।

সভায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফখরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মো. মোকাদ্দেস হোসেন।

পর্ষদের নতুন সদস্য হয়েছেন- নাজনীন হোসেন, মোহাম্মদ শামছুল হক, আলহাজ মো. হেলাল মিয়া, আয়েশা হুসনে জাহান ও মুসলিমা শিরিন। স্বতন্ত্র পরিচালক হয়েছেন- শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডা. শাহিন সুলতানা জলি ও মো. মোশাররফ হোসেন।

ফারইস্ট ইসলামী লাইফের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন- দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিটি অচিরেই গ্রাহক এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব ফিরে পাবে।

ভাইস চেয়ারম্যান ডা. মো. মোকাদ্দেস হোসেন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে ইসলামী অর্থনীতির যে উদ্দেশ্য নিয়ে ফারইস্ট ইসলামী লাইফের যাত্রা শুরু হয়েছিল, গ্রাহক এবং আপামর জনসাধারণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com