1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা কোম্পানির কার্যক্রম শক্তিশালী করতে নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বীমা কোম্পানির কার্যক্রম শক্তিশালী করতে নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে কমিশন বন্ধের বিষয়ে একমত পোষণ করেছেন নন-লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা। একইসঙ্গে নন-লাইফ বিমা কোম্পানির কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

বুধবার (০৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) অস্থায়ী কার্যালয় পিপলস ইন্স্যুরেন্স ভবনে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইএফ থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৈঠকে নন-লাইফ কমিশন বন্ধের বিষয়ে ফোরামের উপস্থিত সব মুখ্য নির্বাহী কর্মকর্তা একমত পোষণ করেন এবং ফোরামের নেতৃত্বে নন-লাইফ বীমা কোম্পানির কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসিকে আহ্ববায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। সভা পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম পিএসসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ডা. সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও শামীম হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও আবুল কালাম আজাদ, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম শহিদুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ সেলিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com