1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাইফ বীমা কোম্পানিগুলোর ৩ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

লাইফ বীমা কোম্পানিগুলোর ৩ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ বীমা কোম্পানির ব্যবসা সংক্রান্ত ৩ বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কোম্পানিগুলোকে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এর মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

আইডিআরএ বলছে, বীমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন, কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং বিআইএসডি প্রকল্পের চাহিদা অনুযায়ী নির্ধারিত ছকে এই তথ্য (সফট কপি (এক্সেল) ও স্বাক্ষরযুক্ত (পিডিএফ)) কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে এবং ইউএমপি সিস্টেমে পাঠাতে হবে।

এক্ষেত্রে লাইফ বীমা কোম্পানিগুলোর ২০২৪ সালের ৪র্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) এর অনিরীক্ষিত তথ্য, ২০২৪ সালের সম্পূর্ণ তথ্য (অনিরীক্ষিত), ২০২৩ সালের নিরীক্ষিত তথ্য এবং ২০২২ সালের নিরীক্ষিত তথ্য দিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে।

রোববার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি সকল লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (লাইফ- একচ্যুয়ারিয়াল ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com