1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিইও নিয়োগে আইন লঙ্ঘন, গার্ডিয়ান লাইফকে জরিমানা - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

সিইও নিয়োগে আইন লঙ্ঘন, গার্ডিয়ান লাইফকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিতে ৪ বছর ধরে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রাখায় ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বীমা কোম্পানিটিকে আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ।

জরিমানার টাকা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে-অর্ডার করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৭ জানুয়ারি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।

আইডিআরএ বলছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করে বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লংঘন করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলো হলো-

১. বিগত ১ জানুয়ারি ২০২১ তারিখ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হলো;

২. আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে;

৩. ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com