1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানান অনিয়ম: ১০ লাখ টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানান অনিয়ম: ১০ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ-এর তথ্য অনুসারে, বীমা কোম্পানিটির ২০২২ সালের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপিত নানা অনিয়মের ভিত্তিতে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি এক শুনানির মাধ্যমে এ জরিমানা করেছে।

কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।

কোম্পানিটির সেক্রেটারির মোহাম্মদ শাহীন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি। আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বেসরকারি খাতের একটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা একদল ব্যবসায়ী ৬ কোটি টাকা মূলধন নিয়ে কোম্পানিটি শুরুর উদ্যোগ নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com