1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিআইএ’র নতুন প্রেসিডেন্ট হলেন সাঈদ আহমেদ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বিআইএ’র নতুন প্রেসিডেন্ট হলেন সাঈদ আহমেদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদের প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।

বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সেশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান।

সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বশীল পদে আছেন। এছাড়াও তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে দুটি মেয়াদে অর্থাৎ ২০১০-১১ এবং ২০১৮-১৯ এর জন্য দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও, তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যানও।

তার পেশাগত ও ব্যবসায়িক সম্পর্ক বৈচিত্র্যময়। তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড) একজন স্পনসর শেয়ারহোল্ডার এবং সাবেক ইসি চেয়ারম্যান। সাঈদ আহমেদ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাঈদ আহমেদ বিভিন্ন সামাজিক ক্লাব এবং সেবামুখী প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন ও রাজধানী শুটিং ক্লাবের নির্বাচিত সহ-সভাপতি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com