1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফের স্বদেশ লাইফকে জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

ফের স্বদেশ লাইফকে জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন, ২০১০-এর ১৩০ ধারায় আরোপ করা ৫ লাখ টাকা জরিমানা পরিশোধে ফের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (৭ এপ্রিল) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকে জরিমানা পরিশোধের তাগিদ দেওয়া হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের তাগিদ দিয়েছিল আইডিআরএ।

সোমবার জারি করা স্মারকে বলা হয়, বীমা আইন ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা লঙ্ঘনের দায়ে গত ১১ ফেব্রুয়ারি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ১৩০ ধারায় আরোপিত জরিমানা পরিশোধের জন্য তাগিদপত্র দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি।

এ অবস্থায় জরিমানার ৫ লাখ টাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে- অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com