1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভারতের শেয়ারবাজারে টানা উত্থান, বাংলাদেশে পতন - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ভারতের শেয়ারবাজারে টানা উত্থান, বাংলাদেশে পতন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাশ্ববর্তী ভারতে সোনার পাশাপাশি লাগাতার উঠছে শেয়ারবাজারও। টানা ৬ কার্যদিবস বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্স বেড়েছে। অথচ বাংলাদেশের শেয়ারবাজার গত ৮ কার্যদিবস ধরে টানা পতনে রয়েছে।

গত ৬ কার্যদিবসে সেনসেক্স সূচক বেড়েছে ৫৭৪৮.৪৪ পয়েন্ট। সূচকটি ৭৩ হাজারের ঘর থেকে উঠে মঙ্গলবার (২২ এপ্রিল) দিন শেষে ৭৯ হাজারের ঘরে উঠেছে।

টানা ৬ দিনে ৮ শতাংশ বেড়েছে সেনসেক্স। এতে করে বোম্বে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ৩৩.৫৫ লক্ষ কোটি টাকা।

এদিকে বাংলাদেশের শেয়ারবাজার গত ৮ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এসময় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূছকটি কমেছে ১৮৩ পয়েন্ট। এরমধ্যে চলতি সপ্তাহের বুধবার ৪ পয়েন্ট, মঙ্গলবার ১৮ পয়েন্ট, সোমবার ৩০ পয়েন্ট, রবিবার ২৩ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৮ পয়েন্ট, বুধবার ২৬ পয়েন্ট, মঙ্গলবার ৩৮ পয়েন্ট ও সোমবার ৩৬ পয়েন্ট কমেছে।

ভারতের বিশেষজ্ঞ মহলের মতে, আন্তর্জাতিক দুনিয়ার অনিশ্চয়তা সোনাকে দামি করছে। তুলনায় সুরক্ষিত বিনিয়োগ হিসেবে গণ্য হওয়া এই সম্পদের চাহিদা বাড়ছে। তাই চড়ছে তার দাম।

অন্যদিকে শেয়ারবাজার চাঙ্গা হওয়ার অন্যতম কারণ, বহু শেয়ারের দাম কমে আসায় নতুন বিনিয়োগে হিড়িক। তার উপর ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলো ফের শেয়ার কিনছে। দুর্বল হতে থাকা ডলারও ঠেলে তুলছে বাজারকে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com