1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লভ্যাংশ বিতরণে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিএসইসি - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

লভ্যাংশ বিতরণে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিএসইসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসকল কোম্পানি ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়েছে এমন ২২টি কোম্পানির সাথে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ মে) বিএসইসি হতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৈঠকের বিএসইসির কর্মকর্তাবৃন্দ এবং উক্ত কোম্পানিসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থতার বিষয়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের জন্য কোম্পানিসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে বিএসইসি।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্পন্সর-ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার হোল্ডিং রাখার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় দেখতে পেয়েছে বিএসইসি। তাই কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বিধান নিশ্চিত করতে ৪৪ কোম্পানিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বিধান নিশ্চিত করার জন্য ৪৪ টি কোম্পানিকে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com