1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তীব্র বিরোধে ট্রাম্প-মাস্ক, টেসলার শেয়ারে বড় ধস - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

তীব্র বিরোধে ট্রাম্প-মাস্ক, টেসলার শেয়ারে বড় ধস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও এলন মাস্কের পুরনো বিরোধ আবারো প্রকাশ্যে ফিরে এসেছে। এই দ্বন্দ্বের প্রথম রাউন্ডেই প্রাক-বাজার লেনদেনে আজ (০১ জুলাই) টেসলার শেয়ারের দাম ৪ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

মঙ্গলবার (স্থানীয় সময়) প্রি-মার্কেট ট্রেডে টেসলার শেয়ারে বড় পতন দেখা গেছে, যার পেছনে মূল কারণ ছিল মাস্ক ও ট্রাম্পের মধ্যে ফের শুরু হওয়া এ বাকযুদ্ধ।

বিরোধের সূচনা হয় এলন মাস্কের একাধিক পোস্ট দিয়ে, যেখানে তিনি এক “One Big Beautiful Bill” নামক একটি ব্যয়বহুল প্রস্তাবিত বিলের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিতে অতিরিক্ত ৫ ট্রিলিয়ন ডলার যোগ করবে।

মাস্ক বলেন, যারা সরকারী ব্যয় হ্রাসের অঙ্গীকার করে নির্বাচিত হয়েছিলেন, তারা আগামীবারের নির্বাচনে পরাজিত হবেন, এটা আমার জীবনের শেষ কাজ হলেও।

এই বক্তব্যে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। Truth Social-এ একাধিক পোস্টে তিনি টেসলা ও স্পেসএক্সের সরকারী সুবিধা পুনর্বিবেচনার হুমকি দেন।

“ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE), যা কার্যত মাস্ক চালান, তারা যেন Musk-এর কোম্পানিগুলোর উপর থাকা সকল ভর্তুকি ভালোভাবে পর্যালোচনা করে।”

এর আগেও গত ৫ জুন মাস্ক ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ প্রকাশ্য দ্বন্দ্বের সময়, টেসলার শেয়ার একদিনেই ১৪ শতাংশ পড়ে যায়। পরে তারা আপাতভাবে এক ‘সমঝোতায়’ পৌঁছায় এবং টেসলার শেয়ার মূল্য ২০ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com