1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভারতের এইচডিএফসি ব্যাংকের ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা - Business Protidin
শিরোনাম :
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ভারতের এইচডিএফসি ব্যাংকের ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫

বাণিজ্য ডেস্ক: ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহত্তম বেসরকারি এইচডিএফসি ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ একসঙ্গে ঘোষণা করেছে ব্যাংকটি। এরমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এই প্রথম বোনাস ঘোষণা করেছে।

শনিবার (১৯ জুলাই) ব্যাংকটির পরিচালন পর্ষদ প্রতিটি শেয়ারের জন্য ১০০ শতাংশ বোনাস ঘোষণা করেছেন। পাশাপাশি এদিন ৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক।

যা আগামী ২৭ আগস্ট সংশ্লিষ্ট স্টকগুলি বিলি করবে ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ২৫ জুলাই এজন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। এরপর ১১ আগস্ট লভ্যাংশের টাকা হাতে পাবেন বিনিয়োগকারীরা।

ব্যাংকটির চলতি আর্থিক বছরের প্রথম ৩ মাসে (এপ্রিল-জুন) দেশের সর্ববৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটির নিট রাজস্বের পরিমাণ ছিল ৫৩ হাজার ১৭০ কোটি টাকা, গত বছরের আয়ের চেয়ে যা ৩১ শতাংশ বেশি।

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারবাজারে এসেছে ব্যাংকটির আরেক প্রতিষ্ঠান এইচওবি ফিন্যান্সশিয়াল সার্ভিসেস লিমিটেড। তাতে অফার ফর সেলে আংশিক বিনিয়োগ করায় এইচডিএফসি ব্যাংক ৯,১৩০ কোটি টাকা লাভ করতে পেরেছে।

বর্তমানে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ১,৯৫৬ টাকায় ঘোরাফেরা করছে। শুক্রবার, ১৮ জুলাই বাজার বন্ধ হলে এতে ১.৫৬ শতাংশের পতন লক্ষ করা যায়। তবে গত ছ’মাসে শেয়ারটির দাম বেড়েছে ১৮.৪৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com