1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা খাতে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

বীমা খাতে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের সব বীমা কোম্পানি ও বীমা সংক্রান্ত সংগঠক বা প্রতিষ্ঠানকে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করতে নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার (২৩ জুলাই) সরকারি ও বেসরকারি সব লাইফ এবং নন-লাইফ বীমা কোম্পানির পাশাপাশি বিআইএ (বীমা মালিকদের সংগঠন), বিআইএফ (বীমা নির্বাহী সংগঠন), সব জরিপকারী প্রতিষ্ঠান, বীমা এজেন্ট প্রশিক্ষণ কেন্দ্র এবং লাইসেন্সপ্রাপ্ত ইন্স্যুরটেক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এ নির্দেশনা পাঠায় কর্তৃপক্ষ।

আইডিআরএর পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ২ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে।

এছাড়াও ৫ আগস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করতে ২১ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত যথাযথভাবে পরিপালনের জন্য বীমা খাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা জারি করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com