1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিইও নিয়োগ দেবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

সিইও নিয়োগ দেবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে।

শুক্রবার (৫ জুলাই) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা কোম্পানিটি।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অবশ্যই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আইডিআরএ’র নির্ধারিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুসারে কর্ম অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

এক্ষেত্রে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে আবেদনকারীর নন-লাইফ বীমা খাতে কম পক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদ তথা এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোন বিষয়ে মাস্টার্স পাস।  তবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিতে কোন তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ৪৮ থেকে ৬০ বছর বয়সী প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আর কর্মস্থল হবে ঢাকা।

বেতন-ভাতা নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে আইডিআরএ’র বিধি-বিধানের অনুমোদন সাপেক্ষে কোম্পানির নীতি অনুযায়ী।

তবে নিয়োগের ক্ষেত্রে যেকোন স্বনামধন্য নন-লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা ছবিসহ সিভি পাঠাতে হবে board@cicl-bd.com –এই ই-মেইলে। অথবা কোম্পানির প্রধান কার্যালয়- সিআইসি ভবন (৩য় ও ৪র্থ তলা), ৭-৮, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০- এই ঠিকানায় এইচআর বিভাগ বরাবর আবেদনের হার্ডকপি পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com