1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ছয় মাসে গার্ডিয়ান লাইফের ২৪৮.৮১ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ছয় মাসে গার্ডিয়ান লাইফের ২৪৮.৮১ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ২৪৮ কোটি ৮১ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা হয়েছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা, স্বাস্থ্য দাবিতে ৯৫ কোটি ৯৩ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ১৪ কোটি ৪৯ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বীমা কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি রক্ষা করে বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৫ শতাংশ দাবি মাত্র তিন কর্মদিবসে নিষ্পত্তি করছে। দাবি নিষ্পত্তিতে এই ধারাবাহিকতা দেশের ইন্স্যুরেন্স খাতে গার্ডিয়ানের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

বর্তমানে দেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষা উপভোগ করছেন। এরমধ্যে রয়েছে পাঁচ শ’র বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী। গ্রাহকদের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, বহুজাতিক প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়ী গোষ্ঠী,
বায়িং হাউস এবং তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসহ আরও অন্যান্য।

দেশজুড়ে পাঁচ শ’র বেশি হাসপাতালের সাথে গার্ডিয়ানের অংশীদারিত্ব রয়েছে। গ্রাহকেরা দ্রুত চিকিৎসা ও দাবি নিষ্পত্তির সুবিধা পান। এছাড়াও, ১৬৬২২ নম্বরে প্রতিষ্ঠানটির ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু আছে, যাতে পলিসিধারীরা যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী সহায়তা লাভ করেন।

এ বিষয়ে গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “দ্রুত ও নির্ভরযোগ্য দাবি নিষ্পত্তি আমাদের গ্রাহকদের প্রতি অঙ্গীকারেরই প্রমাণ। এটি তাদের আস্থা বাড়াবে এবং গার্ডিয়ানের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করবে।”

তিনি আরও বলেন, “গার্ডিয়ানে আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছি, যা দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করেছে। শক্তিশালী পরিচালন ব্যবস্থার মাধ্যমে আমরা তিন দিনের মধ্যেই বিমা দাবি নিষ্পত্তি করছি, যাতে তারা প্রয়োজনের সময় দ্রুত আর্থিক সহায়তা পান।”

গার্ডিয়ান ইনস্যুরটেক, মাইক্রোইনস্যুরেন্স ও ব্যাংকাস্যুরেন্সের মতো খাতগুলোতে উদ্ভাবনের মাধ্যমে দেশের ইন্স্যুরেন্স খাতকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। কোটি মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক, সহজপ্রাপ্য ও আধুনিক ইন্স্যুরেন্স সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com