1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এম শমশের আলীর মাগফেরাত কামনায় ন্যাশনাল লাইফের দোয়া প্রার্থনা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

এম শমশের আলীর মাগফেরাত কামনায় ন্যাশনাল লাইফের দোয়া প্রার্থনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের শরীয়াহ্ কাউন্সিল সদস্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. এম শমশের আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

গত ১৪ আগস্ট কোম্পানীর বোর্ড রুমে অনুষ্ঠিত ৫১তম শরীয়াহ কাউন্সিল সভায় এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লা। এ সময় মরহুম ড. এম শমশের আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কোম্পানীর পরিচালক ও শরীয়াহ বোর্ড সদস্য এ এমএম মাঈন উদ্দিন মোনেম, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান।

এছাড়াও শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com