1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অস্বাভাবিক বাড়ছে চার কোম্পানির শেয়ার দর - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

অস্বাভাবিক বাড়ছে চার কোম্পানির শেয়ার দর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এ বৃদ্ধির কোনো সুনির্দিষ্ট কারণ নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো।

কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গত ১৭ আগস্ট শেয়ার দর ছিল ১৩২.১ টাকায়। যা ০৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৮৮.৩ টাকায়। অর্থাৎ ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫৭.২ টাকা বা ৪৩ শতাংশ।

ই-জেনারেশনের গত ১৭ আগস্ট শেয়ার দর ছিল ২১ টাকায়। যা ০৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩১ টাকায়। অর্থাৎ ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা বা ৪৮ শতাংশ।

মিরাকল ইন্ড্রাস্ট্রিজের গত ১৭ আগস্ট শেয়ার দর ছিল ২৭.৬ টাকায়। যা ০৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৪.৪ টাকায়। অর্থাৎ ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.৮ টাকা বা ২৫ শতাংশ।

দুলামিয়া কটনের গত ১৩ আগস্ট শেয়ার দর ছিল ৯৪.৩ টাকায়। যা ০৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩৬.৩ টাকায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪২ টাকা বা ৪৫ শতাংশ।

ডিএসই সূত্র জানায়, শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে গত ৭ সেপ্টেম্বর চার কোম্পানিকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর বাড়ছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে অস্বাভাবিক দর বৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকা জরুরি। কারণ মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই হঠাৎ দর বাড়া ঝুঁকির ইঙ্গিত বহন করতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com