1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নন-লাইফে এজেন্ট কমিশন শূন্য করার প্রস্তাব নিয়ে সভা করবে আইডিআরএ - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

নন-লাইফে এজেন্ট কমিশন শূন্য করার প্রস্তাব নিয়ে সভা করবে আইডিআরএ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন ১৫ শতাংশ থেকে শূন্য শতাংশে নামানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টায় সভা ডেকেছে। সভায় সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

সোমবার (২৪ নভেম্বর) আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত নোটিশে দেশের সব নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী এবং বিআইএ’র নির্বাহী কমিটির নন-লাইফ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, “বীমা খাতে উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে এজেন্ট কমিশন শূন্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইডিআরএ’র কাছে আবেদন করা হয়েছে।”

সংযুক্ত সূত্র জানায়, কমিশন শূন্য করা হলে বাজারে প্রতিযোগিতা, ব্যবসা সংগ্রহ প্রক্রিয়া এবং এজেন্টদের ভূমিকা পুনঃসংগঠনের প্রয়োজন পড়বে। তাই স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার জন্য এই সভাকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com