নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত ২২ জানুয়ারি তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দেওয়া হয়।এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. রফিকুজ্জামান ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।
মো. রফিকুজ্জামান দীর্ঘদিন ধরে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. রফিকুজ্জামান ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন। সেখানে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসনসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।
Leave a Reply