1. baiozidkhan@gmail.com : admin_bizp :
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আদায় বন্ধ হচ্ছে মঙ্গলবার - Business Protidin
শিরোনাম :
ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আদায় বন্ধ হচ্ছে মঙ্গলবার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাণিজ্য ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায়ে অবৈধ ঘোষিত পাল্টা শুল্ক আদায় আগামী মঙ্গলবার থেকে বন্ধ করতে যাচ্ছে দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।

সংস্থাটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আদেশের সঙ্গে যুক্ত সমস্ত কোড মঙ্গলবার থেকে নিষ্ক্রিয় করা হবে।

ডোনাল্ড ট্রাম্প ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)’ -এর অধীনে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেন। এর তিনদিনের মাথায় সিবিপি তাদের কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) শিপারদের উদ্দেশ্যে পাঠানো একটি বার্তায় শুল্ক সংগ্রহ বন্ধের ঘোষণা দিল।

তবে মঙ্গলবার থেকেই ট্রাম্প ঘোষিত নতুন ১৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা। আদালতের রায়ের পর মার্কিন প্রেসিডেন্ট পৃথক এক ক্ষমতাবলে সব ধরনের পণ্য আমদানির ওপর এই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেন।

এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও গত দুইদিন কেন শুল্ক আদায় করা হয়েছে, সে সম্পর্কে সিবিপি কোনো ব্যাখ্যা দেয়নি। তাদের বার্তায় আমদানিকারকদের জন্য সম্ভাব্য অর্থ ফেরতের বিষয়েও কোনো তথ্য নেই।

সিবিপির বার্তায় উল্লেখ করা হয়েছে, পাল্টা শুল্ক সংগ্রহ বন্ধের সিদ্ধান্তটি ট্রাম্পের আরোপিত অন্য কোনো শুল্ককে প্রভাবিত করবে না।

নীতি ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণের উদ্যোগ ‘পেন-ওয়ার্টন বাজেট মডেলের’ অর্থনীতিবিদদের অনুমান অনুযায়ী, আইইইপিএ শুল্ক থেকে অর্জিত ১৭৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে। সদ্য অবৈধ ঘোষিত পাল্টা শুল্ক থেকে প্রতিদিন গড়ে ৫০০ মিলিয়ন ডলারের বেশি রাজস্ব আদায় হচ্ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com