1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ট্রাম্পের নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা হলেও কার্যকর ১০ শতাংশ - Business Protidin
শিরোনাম :
ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

ট্রাম্পের নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা হলেও কার্যকর ১০ শতাংশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাণিজ্য ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের আইনি বৈধতা বাতিল হওয়ার পর সব ধরনের পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ছিল। তবে মঙ্গলবার তা ১০ শতাংশ হিসেবে কার্যকর হয়েছে।

আদালতের রায়ের পর মার্কিন প্রেসিডেন্ট বিকল্প ক্ষমতাবলে প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এ নিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছিলেন। এর কয়েক ঘণ্টা পর তিনি আরও ৫ শতাংশ বাড়ানোর কথা বলেন। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেননি।

শুল্কের হার‌ কার্যকর হওয়ার বিষয়টি নিয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে তাৎক্ষণিক সাড়া মেলেনি। ডোনাল্ড ট্রাম্প এই ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা-১২২ এর অধীনে। আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই শুল্ক ১৫০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে।

প্রেসিডেন্টের নির্বাহী আদেশে বলা হয়েছে, এই সাময়িক আমদানি শুল্কের লক্ষ্য হলো আন্তর্জাতিক পেমেন্টের মৌলিক সমস্যাগুলোর সমাধান এবং আমেরিকান শ্রমিক, কৃষক ও উৎপাদকদের সুবিধার্থে বাণিজ্যিক সম্পর্কগুলোর ভারসাম্য বজায় রাখা। ডোনাল্ড ট্রাম্পের যুক্তি- আমেরিকার বাণিজ্য ঘাটতি, অর্থাৎ রপ্তানির তুলনায় আমদানির বাড়তি অংশ কমানোর জন্য শুল্ক অপরিহার্য।

কিন্তু পাল্টা শুল্ক আরোপের প্রায় এক বছরেও এই ঘাটতি কমেনি। ২০২৪ সালের তুলনায় গত সপ্তাহে ঘাটতি বৃদ্ধির পরিমাণ ছিল ২ দশমিক ১ শতাংশ। পাল্টা শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৩০ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। যা ফেরত দিতে কোম্পানিগুলোর পক্ষ থেকে চাপ বাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com