1. baiozidkhan@gmail.com : admin_bizp :
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে কিউবায় তেল পাঠালো রাশিয়া - Business Protidin
শিরোনাম :
মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ৫৮.২৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ ঈদ-পরবর্তী সাত দিন ঢাকায় আনা যাবে না পশুর চামড়া দশ মাসে ৩৮০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ ৩০ বিলিয়ন ডলারের জালিয়াতি ও পাচারের অভিযোগে বিএটির বিরুদ্ধে অনুসন্ধান পদত্যাগ আতঙ্কে ইসলামি ব্যাংকের এমডিকে ব্যাংকে ঢুকতে বাঁধা গ্রাহকদের ব্যাংকের লভ্যাংশ নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা উচ্চাভিলাষীর চেয়ে বাস্তবায়নযোগ্য ব্যবসাবান্ধব বাজেট চায় ব্যবসায়ীরা শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে কিউবায় তেল পাঠালো রাশিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাণিজ্য ডেস্ক: মধ্যপাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকার এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে কিউবায় পৌঁছেছে। সোমবার রাশিয়া এ তথ্য জানিয়েছে। মস্কো বলেছে, যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও বন্ধুরাষ্ট্র কিউবার পাশে থেকে তারা তেল সরবরাহ অব্যাহত রাখবে।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জ্বালানিসংকটে পড়ে কিউবা।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, কোনো দেশ কিউবায় তেল পাঠালে তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। তবে রোববার তিনি অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন এবং কিউবার জনগণের জ্বালানিসংকটের প্রতি সমবেদনা জানান।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ‘আনাতোলি কোলোদকিন’ নামের ট্যাংকারটি বর্তমানে কিউবার মাতানজাস বন্দরে তেল খালাসের অপেক্ষায় রয়েছে। জাহাজটি ৮ মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমোরস্ক বন্দর ছেড়ে আসে।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কিউবায় তেল সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তোলা হয়েছিল। তবে কিউবার মতো বন্ধুরাষ্ট্রের পাশে দাঁড়ানোকে তারা নিজেদের দায়িত্ব হিসেবে দেখছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিউবার জনগণের বর্তমান পরিস্থিতিতে রাশিয়া উদাসীন থাকতে পারে না এবং তারা এ বিষয়ে কাজ চালিয়ে যাবে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল জানান, তিন মাস ধরে দেশে কোনো তেলের ট্যাংক আসেনি। জ্বালানিসংকটের কারণে দেশটিতে ব্যাপক লোডশেডিং চলছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই সংকটে ক্যানসার রোগীসহ অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।

১৯৫৯ সালের কমিউনিস্ট বিপ্লবের পর থেকে কিউবা তেলের জন্য সোভিয়েত ইউনিয়নের ওপর নির্ভরশীল ছিল। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটির আমদানি করা জ্বালানি তেল ও ডিজেলের প্রয়োজনীয়তা বেড়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com