1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দায়ের বোঝায় জর্জরিত প্রাইম ইসলামী লাইফ - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

দায়ের বোঝায় জর্জরিত প্রাইম ইসলামী লাইফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির আর্থিক বিভিন্ন সূচকে অবনতি তবে কোম্পানির নিট দায় কিছুটা কমে এসেছে। তা সত্ত্বেও এই দায়ের পরিমাণ প্রায় ১ হাজার ৪২৭ কোটি টাকা।

রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ২২৭তম পর্ষদ সভায় এই মূল্যায়ন প্রতিবেদন অনুমোদিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১ হাজার ৪৩২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট দায় সামান্য কমেছে। তবে এসময়ে কোম্পানিটি সামগ্রিক আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি।

এদিকে ২০২৩ সালের ডিসেম্বর শেষে কোম্পানি জীবন বিমা তহবিলের পরিমাণ কমে দাঁড়ায় ৭৫৭ কোটি ৩৪ লাখ টাকায়, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ৭৭১ কোটি ৩৩ লাখ টাকার বেশি। এতে বোঝা যায়, কোম্পানির তহবিল ব্যবস্থাপনায় চাপ অব্যাহত রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, কোম্পানির ঘাটতির পরিমাণ বেড়েই চলছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯ কোটি ৪৩ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৬৬১ কোটি ২৩ লাখ টাকার মতো। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতির পরিমাণ আরো ৮ কোটি টাকার বেশি বেড়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com