1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সর্বোচ্চ বয়সসীমা থাকছে না আইডিআরএ চেয়ারম্যান-সদস্যদের - Business Protidin
শিরোনাম :
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সর্বোচ্চ বয়সসীমা থাকছে না আইডিআরএ চেয়ারম্যান-সদস্যদের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এবং সদস্যদের সর্বোচ্চ বয়স সীমা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্যে বিদ্যমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ সংশোধনের একটি প্রস্তাব আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্যদের বয়স সীমা সংশোধন সংক্রান্ত এই প্রস্তাবটি আলোচনার তালিকায় রয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, আইডিআরএ’র চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা আছে ৬৭ বছর। অর্থাৎ ৬৭ বছর পূর্ণ হলে কোনো ব্যক্তি এই পদে থাকার যোগ্য হন না। তবে এই আইনি বাধ্যবাধকতা বা ‘বার’ সরিয়ে দেয়ার প্রস্তাব করা হচ্ছে, যাতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা বাধা হয়ে না দাঁড়ায়।

সূত্রটি আরও জানিয়েছে, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার আইন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অনেক দেশেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় যে সারসংক্ষেপ পাঠানো হয়েছে, সেখানে সর্বোচ্চ বয়সসীমা পুরোপুরি তুলে দেয়ার সুপারিশ করা হয়েছে।

দেশের বীমা খাতকে আরো শক্তিশালী ও গতিশীল করার অংশ হিসেবে এই কাঠামোগত পরিবর্তনের পদক্ষেপ নেয়া হচ্ছে। আইনটি সংশোধন হলে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’তে পূর্ণ মেয়াদে নতুন চেয়ারম্যান নিয়োগের পথ প্রশস্ত হবে। বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে পরিচালিত হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন পেলে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এটি চলতি সংসদ অধিবেশনেই পাস হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হবে, তার প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com