1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙছেন বেশি গ্রাহকরা - Business Protidin
শিরোনাম :
সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙছেন বেশি গ্রাহকরা এনবিএল সিকিউরিটিজ ও সাবেক এমডি জোবায়েদ মামুনকে জরিমানা আইন লঙ্ঘন: তিন নিরীক্ষা প্রতিষ্ঠান ও চার্টার্ড একাউন্ট্যান্টের বিরুদ্ধে বিএসইসির ব্যবস্থা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে প্রোটেক্টিভ লাইফের গ্রুপ বীমা চুক্তি রেমিট্যান্সের বিপরীতে ভ্যাট ফাঁকি প্রাইম ব্যাংকের, গুণতে হচ্ছে সুদ ও জরিমানা শান্তি আলোচনা বন্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি একীভূত পাঁচ ব্যাংকের জটিলতা সমাধানে স্পষ্ট বার্তা চান প্রশাসকরা একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, বেড়েছে মুনাফা এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙছেন বেশি গ্রাহকরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টানা চার বছর ধরেই সরকার সঞ্চয়পত্র বিক্রি করে নিট ঋণ নিতে পারছে না। নতুন করে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে মেয়াদপূর্তি ও আগাম ভাঙানোর কারণে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। ফলে বাজেট ঘাটতি মেটাতে এই খাত থেকে সরকারের প্রত্যাশিত অর্থ আসছে না, উল্টো বাড়তি চাপ তৈরি হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) নিট বিক্রি ঋণাত্মক ৫৫৫ কোটি টাকা হয়েছে। অর্থাৎ, এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে বেশি অর্থ সরকারকে পরিশোধ করতে হয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর সম্প্রতি এ তথ্য জানিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)-এর সচিব আবদুর রহমান খানকে চিঠি পাঠিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগম স্বাক্ষরিত ওই চিঠিতে ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগের হালনাগাদ চিত্র তুলে ধরা হয়।

ফেব্রুয়ারিতেও ঋণাত্মক নিট বিক্রি: তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও ডাকঘরের মাধ্যমে মোট ৬ হাজার ৪০৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময়ে আগের কেনা সঞ্চয়পত্র পরিশোধ করা হয়েছে ৭ হাজার ৫৭১ কোটি টাকা। ফলে শুধু ফেব্রুয়ারিতেই নিট বিক্রি ঋণাত্মক হয়েছে ১ হাজার ১৬৫ কোটি টাকা। অর্থাৎ, বিক্রির তুলনায় পরিশোধ বেশি হয়েছে।

জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট ৬১ হাজার ৩১৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হলেও পরিশোধ করতে হয়েছে ৬১ হাজার ৮৬৮ কোটি টাকা। এতে নিট বিক্রি ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ৫৫৫ কোটি টাকায়।

এর আগের তিন অর্থবছরেও সঞ্চয়পত্রে নিট বিক্রি ঋণাত্মক ছিল। ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি ছিল ঋণাত্মক ৬ হাজার ৬৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তা দাঁড়ায় ঋণাত্মক ১৭ হাজার ৯৯৯ কোটি টাকায়।

সবশেষ ২০২১-২২ অর্থবছরে সরকার এ খাত থেকে ইতিবাচক নিট ঋণ পেয়েছিল। ওই বছর ৩২ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে সরকার নিট ঋণ নেয় ২০ হাজার ২৬০ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com