1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জীবন বীমা খাতে যুক্ত হলো শ্রীলঙ্কার সফটলজিক লাইফ কোম্পানি - Business Protidin
শিরোনাম :
জীবন বীমা খাতে যুক্ত হলো শ্রীলঙ্কার সফটলজিক লাইফ কোম্পানি আমানত ফেরতের রোডম্যাপ চাইলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আয় ও ব্যয়ে ৮ কোটি ১১ লাখ টাকা ঘাটতি রূপালি লাইফের জুনে ব্যাংকগুলোকে রেকর্ড চার লাখ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিধিমালার খসড়া প্রকাশ: তিন লাখ টাকার কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ শেকৃবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফের সাথে গ্রুপ বীমা চুক্তি মার্জিন ঋণ বিধিমালা সংশোধনী প্রস্তাবে যা গুরুত্ব পাচ্ছে খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু

জীবন বীমা খাতে যুক্ত হলো শ্রীলঙ্কার সফটলজিক লাইফ কোম্পানি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার সফল স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণ করছে সফটলজিক লাইফ।

গত রোববার (১৯ জুলাই) কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের এ সম্ভাবনাময় বাজারে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আসছে সফটলজিক লাইফ। প্রতিষ্ঠানটি শুধু মুনাফার আশায় আর্থিক বিনিয়োগকারী হিসেবে নয়, বরং সাধারণ গ্রাহকের আস্থা অর্জন এবং সেবার মান উন্নয়নে এক দশকের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। এর মাধ্যমে বাংলাদেশের পলিসিধারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর বীমাসেবা নিশ্চিত করার
পরিকল্পনা রয়েছে।

সফটলজিক লাইফ পরিকল্পিত ও শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম, নিয়মিত নতুন পণ্য ও সেবা উদ্ভাবন এবং গ্রাহকের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে সফটলজিক লাইফ শ্রীলঙ্কার সফলতম জীবন বীমা প্রতিষ্ঠান। চার বছর ধরে সফটলজিক লাইফ ধারাবাহিক সফলতার ধারা বজায় রেখেছে। এই সময়ে প্রতিষ্ঠানটির গ্রস রিটেন প্রিমিয়াম, কর-পূর্ব মুনাফা, কর-পরবর্তী মুনাফা এবং শেয়ারপ্রতি আয়– সবগুলোই দ্বিগুণ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রীলঙ্কার বাজারে নিজেদের নেতৃত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে প্রবেশকে বৃহত্তর আঞ্চলিক সম্প্রসারণ পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখছে সফটলজিক লাইফ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com