1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ - Business Protidin
শিরোনাম :
সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা মেঘনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠীত

সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে সংকটে থাকা ৭ থেকে ৮টি কোম্পানির বকেয়া বীমা দাবি আগামী সপ্তাহ থেকে পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন।

তিনি বলেন, এসব কোম্পানির সম্পদ লিকুইডেট, জমি বিক্রি এবং বন্ড ও এফডিআর থেকে অর্থ উদ্ধার করে আইডিআরএর তদারকিতে পৃথক ব্যাংক হিসাবে রাখা হয়েছে। সেখান থেকে সরাসরি গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার বার্ডে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত আর্থিক প্রতিবেদন ও ডেটা বিশ্লেষণবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বীমা খাতের অন্যতম প্রধান সমস্যা হলো সঠিক তথ্যের ঘাটতি ও স্বচ্ছতার অভাব। অনেক বীমা কোম্পানি প্রকৃত তথ্য গোপন করে দ্বৈত সার্ভার পরিচালনা করছে। এর ফলে কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক অবস্থা এবং প্রিমিয়াম আয়ের সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না।

দ্বৈত ও গোপন সার্ভার বন্ধে কোম্পানিগুলোকে ছয় সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সার্ভার সরিয়ে তথ্য ব্যবস্থাপনা একীভূত করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সার্ভার গ্যারেজে, বিছানার নিচে কিংবা অন্য কোথাও লুকিয়ে রাখা হলেও তা খুঁজে বের করা হবে।

মীর নাদিয়া নিভীন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বীমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে। এর মাধ্যমে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে তদারকি জোরদার করা হবে।

অনিয়ম বন্ধে আইডিআরএ এককভাবে কাজ করবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে যৌথভাবে বিশেষ অডিট পরিচালনা করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ব্যাংক হিসাব শনাক্ত করাসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে একটি কাঠামো চূড়ান্ত হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, দেড় বছর পর অডিট রিপোর্ট পাওয়ার যে প্রচলিত সংস্কৃতি রয়েছে, তা পরিবর্তন করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার হাতে রিয়েল-টাইম তথ্য না থাকলে কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া কঠিন।

তিনি আরও বলেন, আইডিআরএর মূল দায়িত্ব হলো বীমা গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষা করা। কোনো কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানলে তাদের জন্য ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

বীমা খাতে দুর্নীতি ও নিয়ম না মানার প্রবণতা দূর করতে আইডিআরএ আপসহীন থাকবে জানিয়ে মীর নাদিয়া নিভীন বলেন, জনগণের আস্থা ফিরিয়ে এনে বীমাকে দেশের একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করাই নিয়ন্ত্রক সংস্থার লক্ষ্য।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com