1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ে ধস - Business Protidin
শিরোনাম :
প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে স্কয়ার ফার্মার ৯ মাসে ২৩ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৮টির লোকসান রংপুরে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর কিউআইও আবেদন প্রত্যাহার করে ব্যাংকঋণ নিতে চায় রয়্যাল ফুটওয়্যার জীবন বীমার ৬৮ শতাংশ দাবি অনিষ্পন্ন, ফারইস্টের ৯৯ শতাংশ বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক প্রথম প্রান্তিকে চার কোম্পানির মুনাফা বৃদ্ধি, সর্বোচ্চ এনভয় টেক্সটাইল আমদানি-রপ্তানিতে শতকোটি ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ প্রথম প্রান্তিকেমুনাফা বেড়েছে রেনাটার মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ে ধস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলোর করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ব্যয়ে বড় ধরনের পতন হয়েছে। এ সময়ে ব্যাংকগুলো সিএসআর খাতে ১১৯ কোটি ৪ লাখ টাকা ব্যয় করেছে, যা গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যয় করা ১৯৭ কোটি ৮৫ লাখ টাকার তুলনায় ৭৮ কোটি ৮১ লাখ টাকা বা প্রায় ৪০ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিএসআর ব্যয়ের প্রধান তিন খাত—শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ ও জলবায়ু—সবগুলোতেই ব্যয় কমেছে।

শিক্ষা খাতে চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর ব্যয় হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকা। গত বছরের দ্বিতীয়ার্ধে এ খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা। ফলে শিক্ষা খাতে ব্যয় কমেছে ২০ কোটি ১১ লাখ টাকা বা ৪৫ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য খাতে ব্যয় ৫৭ কোটি ৫২ লাখ টাকা থেকে কমে ৩৪ কোটি ৬৬ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ, এ খাতে ব্যয় কমেছে ২২ কোটি ৮৬ লাখ টাকা বা ৩৯ দশমিক ৭৪ শতাংশ।

পরিবেশ ও জলবায়ু খাতে ব্যয়ের পতন হয়েছে সবচেয়ে বেশি। এ খাতে ব্যয় ২৯ কোটি ২৯ লাখ টাকা থেকে কমে ১১ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা ১৭ কোটি ৫৭ লাখ টাকা বা প্রায় ৬০ শতাংশ কম।

অন্যদিকে, অন্যান্য খাতে সিএসআর ব্যয় ৪৬ কোটি ৮০ লাখ টাকা থেকে বেড়ে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা হয়েছে। এসব খাতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় ৩৪ কোটি ৩৪ লাখ, অবকাঠামো উন্নয়নে ২ কোটি ২ লাখ এবং ক্রীড়া ও সংস্কৃতিতে ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবং ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু খাতে ব্যয়ের কথা রয়েছে। তবে কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে ব্যয় করতে পারে না।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com