1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শিল্পকলায় বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘মঙ্গল সন্ধ্যা’ অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

শিল্পকলায় বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘মঙ্গল সন্ধ্যা’ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক 

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের আয়োজনে মঙ্গল সন্ধ্যার দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মঙ্গল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এবারের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন দেশের বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। যিনি এদেশের সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘ পথের এক যোদ্ধা। বিশ্ব নাট্যমঞ্চে বাংলাদেশকে সর্বোচ্চ আসনে নিয়ে গেছেন তিনি।

আবৃত্তি, সংগীত, নাটকসহ নানা শিল্প মাধ্যম নিয়ে তার ভাবনা দর্শক শ্রোতাদের সঙ্গে বিনিময় করেন। দর্শক শ্রোতাদের নানা অজানা প্রশ্নের উত্তর দেন রামেন্দু মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজহারুল হক আজাদ।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন এনামুল হক বাবু, রফিকুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। রামেন্দু মজুমদারের লেখা থেকে পাঠ করেন ইমরুন নাহার ইমু। সংগীত পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক আব্দুস সেলিম, শফি আহমেদ, ঝুনা চৌধুরী, আহমেদ গিয়াস, মাসুদুজ্জামান।

আবৃত্তি করেন এনামুল হক বাবু, রফিকুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, রামেন্দু মজুমদারের লেখা থেকে পাঠ করেন ইমরুন নাহার ইমু, সংগীত পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com