1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৬ কার্যদিবস পর উত্থানে ফিরলো শেয়ারবাজার - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

৬ কার্যদিবস পর উত্থানে ফিরলো শেয়ারবাজার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ কার্যদিবস পতনের পরে রবিবার (১৫ ডিসেম্বর) উত্থান হয়েছে। এদিন শুরু থেকেই উত্থান দিয়ে শুরু করে লেনদেন শেষ হয়েছে উত্থানে। এমন চিত্র বেশ অনরকদিন পর দেখলো শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৭৯ পয়েন্টে।

এদিকে বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৪২ পয়েন্ট, মঙ্গলবার ০.১৫ পয়েন্ট, সোমবার ১৫ পয়েন্ট, রবিবার ১৫ পয়েন্ট ও এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪২ পয়েন্ট কমেছিল।

ডিএসইতে ৩০৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭ কোটি ৪৯ লাখ টাকার বা ১৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩২ টি বা ৫৯.৪৯ শতাংশের। আর দর কমেছে ৮৯ টি বা ২২.৮২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৬৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৪৯ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪২৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমেছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com