1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায় - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা বিকাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন পুঁজিবাজার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায়।

শনিবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার ব্র্যাক সিডিএমে কর্মশালা সমাপ্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ , মীর মোশাররফ হোসেন, পরিচালক আবুল কালাম, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

বক্তারা বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের কাজ গুরুত্বপূর্ণ। বিএসইসি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে, যাতে গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন।
বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই আয়োজন প্রশংসনীয়। আমরা আশা করি, বিএসইসি এ ধরনের কর্মসূচিকে ধারাবাহিকতা দেবে।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে বিএসইসির কমিশনার, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পুঁজিবাজারের নীতিমালা, তদারকি প্রক্রিয়া, তদন্ত কাঠামো ও আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com