1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর - Business Protidin

পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। এর অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ রোড শো অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে আসতে চায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের এ কোম্পানি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইিসি) পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস-২০২৫ অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর আগে কোম্পানির ব্যবসা, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যোগ্য বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনের অংশ হিসেবে এ রোড শোর আয়োজন করা হচ্ছে।

বিধিমালা অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ইনভেস্টমেন্ট স্কিম এবং ন্যাশনাল পেনশন অথরিটি।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিও প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্ট্রার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে সাধারণত প্রথমে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড়ার প্রক্রিয়া এগিয়ে নেয় কোম্পানি। কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির ক্ষেত্রেও রোড শোর মাধ্যমে আইপিও প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com