1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে মূল বাধা আস্থার সংকট ও দুর্বল তদারকি এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের ব্যাংক লুটপাট ঠেকাতে আইনে পরিবর্তন: পরিচালনায় থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা চরম সংকটে পোশাক খাত: এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার ১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই: ব্যাংক কর্তৃপক্ষ ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ, নতুন নীতিমালা জারি

ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংকের ঋণ পরিশোধ করতে আরেক কোম্পানি থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর ইনফরমেশন সার্ভিসেসের পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এককালীন প্রস্থান সুবিধার আওতায় পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা দায় পরিশোধে এ অর্থ ব্যবহার করবে কোম্পানিটি।

জানা গেছে, ঋণদাতা প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন সার্ভিসেসের সংশ্লিষ্ট পক্ষ। তালিকাভুক্ত কোম্পানিটির চেয়ারম্যান সাজেদুর সিরাজের এলিট গার্মেন্টসেও ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।

এ ঋণসংক্রান্ত লেনদেনের বিষয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com