1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই: ব্যাংক কর্তৃপক্ষ - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে মূল বাধা আস্থার সংকট ও দুর্বল তদারকি এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের ব্যাংক লুটপাট ঠেকাতে আইনে পরিবর্তন: পরিচালনায় থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা চরম সংকটে পোশাক খাত: এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার ১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই: ব্যাংক কর্তৃপক্ষ ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ, নতুন নীতিমালা জারি

ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই: ব্যাংক কর্তৃপক্ষ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই থেকে জানানো হয়েছে, গত ১৭ নভেম্বর ডিএসইর পক্ষ থেকে অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শীর্ষক সংবাদের বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ইকুইটিতে (শেয়ার মূলধন) সরকারের বিনিয়োগের আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব তাদের কাছে এলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com