1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার - Business Protidin
শিরোনাম :
ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার নবাবগঞ্জে পপুলার লাইফের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ ইউসিবির বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ে ধস গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বড় কোম্পানি নন-লাইফে কমপক্ষে ৭০% দাবি পরিশোধের নির্দেশ, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদেশযাত্রায় বাংলাদেশিদের জন্য ডলার কেনার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো থেকে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। আগে এই মাধ্যম থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার কেনার সুযোগ ছিল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার জরুরি প্রয়োজন মেটাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন থেকে একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।

এর আগে মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার নগদ কেনার সুযোগ ছিল। ফলে নতুন সিদ্ধান্তে একবারে নগদ ডলার কেনার সীমা ১ হাজার ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার নির্দিষ্ট ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য যেকোনো অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রার নোট ও মুদ্রা আকারেও বিক্রি করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আগের তুলনায় বেশি সুবিধা ও নমনীয়তা তৈরি হবে। বিশেষ করে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ ডলার সংগ্রহে একবারে বেশি পরিমাণ অর্থ কেনার সুযোগ পাবেন যাত্রীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com