1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড় - Business Protidin
শিরোনাম :
গ্রিন ডেল্টার ব্যবসা তিন মাসের জন্য স্থগিত, নিবন্ধন স্থগিতের উদ্যোগ কৃষিবিদ সিডের কিউআইওর অর্থ ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশের রপ্তানিতে আশার আলো সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড় বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সুযোগে পুঁজিবাজারে স্বস্তি, সিদ্ধান্তকে ডিবিএ’র স্বাগত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের ঋণাত্মক ইক্যুইটি যাচাই করবে বিএসইসি পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক দুই বছর পর জব্দ বিও হিসাবে লেনদেনের সুযোগ দিচ্ছে বিএসইসি

সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিটি গ্রুপভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানকে চলতি মূলধন সুবিধা দিতে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানগুলো হলো—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেট, সিটি এডিবল ওয়েল লিসিমডেট, সিটি ডাল মিলস্ লিমিটেড, শম্পা মিলস ফ্লাওয়ার লিমিটেডকে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ক্ষমতাবলে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশেষ ঋণ সুবিধা দিয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো সার্কুলারে পাঁচটি প্রতিষ্ঠানের নাম, ঋণসুবিধার মোট পরিমাণ, অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা, ঋণের মেয়াদ এবং অব্যাহতির বিস্তারিত শর্ত উল্লেখ করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সিন্ডিকেটেড ঋণের ক্ষেত্রে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে একটি ঋণসুবিধা প্রদান করে। বড় অঙ্কের অর্থায়নের ক্ষেত্রে এ ধরনের ঋণব্যবস্থা ব্যবহার করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে সিটি গ্রুপভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণসুবিধা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি বিধানের বিশেষ অব্যাহতির সুযোগ তৈরি হয়েছে।

সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-২ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) কাজী শোয়েবাল সিদ্দিকী সার্কুলার লেটারটিতে স্বাক্ষর করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com