1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত - Business Protidin
শিরোনাম :
পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক দুই বছর পর জব্দ বিও হিসাবে লেনদেনের সুযোগ দিচ্ছে বিএসইসি এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি, একদিনে সম্পদ বেড়েছে ৮৫০ কোটি ডলার আইন লঙ্ঘন করে বিদেশ ভ্রমণে বেস্ট লাইফের সিইও দাবি পরিশোধের তহবিল নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন পলিসি বিক্রি বন্ধ প্রগ্রেসিভ লাইফের খেলাপি বিনিয়োগ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকটে চাপে আল-আরাফাহ ব্যাংক উৎপাদন ব্যবসায় বড় লোকসানে জিকিউ বলপেন শেয়ারবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল আরও এক বছর

পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।

এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন মজুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা হয়।

বোর্ডের বাকি সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com