1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রগ্রেসিভ লাইফের আয়োজনে বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

প্রগ্রেসিভ লাইফের আয়োজনে বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।

বিজয় দিবসের আলোচনার প্রধান অতিথি ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুল আমিন।

আলোচনায় আরও অংশ নেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী , কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মনসুর,চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাখাওয়াত হোসেন, মানবসম্পদ ও সংস্থাপন বিভাগের ইনচার্জ মোঃ গাজিউর রহমান বখতিয়ার, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ মোহাম্মদ আফসার উদ্দিন ভুঁঞা ,ডিভিপি,প্রধান মার্কেটিং কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান ,সিনিয়ৱ ডিএমডি শাহজাহান আজাদীসহ প্রমুখ।

আলোচনার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য আলোচকগণ তাদের বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞ্যাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করে দেশ গড়ায় অংশীদার হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বীর কোম্পানির ভিন্ন কর্মকর্তাগন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com