1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
শিল্প এলাকার শ্রমিকদের টানা তিন দিন ছুটি ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতের পুঁজিবাজারে বড় উল্লম্ফন সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত উৎসে কর থাকছে ৫ শতাংশই আলফা ইসলামি লাইফের মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত আইডিআরএ’র ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায়ে দুর্বল: গভর্নর নিবন্ধন নবায়ন ছাড়াই ব্যবসা করছে দেশের বিমা কোম্পানিগুলো সোনারগাঁও টেক্সটাইলের মজুদ পণ্য ও স্থায়ী সম্পদে গরমিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা, রপ্তানি আদেশ ২২৪ কোটি দেশে ডিজিটাল লেনদেনে পিছিয়ে মানুষ, লেনদেনের হার ৩৪ শতাংশ

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও পেশাদার ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। লাইফ ও নন-লাইফ খাত মিলিয়ে মোট ১৩টি বীমা কোম্পানিকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর মধ্যে লাইফ খাতে ৬টি এবং নন-লাইফ খাতে ৭টি কোম্পানি নির্বাচিত হয়েছে। গত রোববার (১৮ জানুয়ারি) আইডিআরএর নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইডিআরএর ১৯২তম সভায় ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বীমা খাতে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, জনসাধারণের আস্থা জোরদার এবং ভালো পারফরম্যান্স করা কোম্পানিগুলোর কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা, দাবি নিষ্পত্তি, গ্রাহকসেবা এবং নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালনসহ একাধিক সূচকের ভিত্তিতে কোম্পানিগুলো নির্বাচন করা হয়।

লাইফ বীমা খাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পঞ্চম স্থান অর্জন করে এই স্বীকৃতি পেয়েছে। একই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং চতুর্থ স্থানে জীবন বীমা কর্পোরেশন। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ জানিয়েছে, এই পুরস্কারের মাধ্যমে বীমা কোম্পানিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়বে। পাশাপাশি সুশাসন ও গ্রাহকসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। গ্রাহকদের আস্থা বাড়ানো এবং বীমা খাতকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিগগিরই পুরস্কার হস্তান্তরের তারিখ ঘোষণা করবে আইডিআরএ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com