1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিআইএফ’র সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা - Business Protidin
শিরোনাম :
আয় ও ব্যয়ে ৮ কোটি ১১ লাখ টাকা ঘাটতি রূপালি লাইফের জুনে ব্যাংকগুলোকে রেকর্ড চার লাখ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিধিমালার খসড়া প্রকাশ: তিন লাখ টাকার কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ শেকৃবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফের সাথে গ্রুপ বীমা চুক্তি মার্জিন ঋণ বিধিমালা সংশোধনী প্রস্তাবে যা গুরুত্ব পাচ্ছে খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের

বিআইএফ’র সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর সাথে মতবিনিময় সভা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কর্তৃপক্ষের সভা কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধানসহ এ খাতের উন্নয়নে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান;

ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এম এম মনিরুল আলম; সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রটারি ও আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com