1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিআইএফ’র সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

বিআইএফ’র সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর সাথে মতবিনিময় সভা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কর্তৃপক্ষের সভা কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধানসহ এ খাতের উন্নয়নে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান;

ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এম এম মনিরুল আলম; সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রটারি ও আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com