1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে মেনেজ করতে পারে, আমরা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, চিটাগাং টার্মিনালে যাতে তারা বিনিয়োগ করেন, মেনেজ করেন। আমরা তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

রোববার (২৫ মে) দুপুরে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত ‘সিএমজেএফ টক” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, চট্টগ্রাম বন্দরের যদি সক্ষমতা  লেভেল দ্রুতভাবে আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপেয়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। পুরো বিশ্বের এখন ট্রেডের যে একটা প্রোটেকশন ইজম চলছে, সেই জায়গা আমরা একটা বেনিফিটের জায়গায় আছি ৷ দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি।

তিনি বলেন,  বাংলাদেশকে একটা মেনুফ্যাকচারিং হ্যাব তৈরী করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা চাচ্ছেন। মেনুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে আপনার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বন্দরের দক্ষতাকে অন্য মাত্রা করতে হবে,  আমাদের বন্দরের সেই অন্য মাত্রার দক্ষতা নেই। আমাদের সেই ম্যানেজমেন্ট স্কিলটাও তৈরি হয়নি। এটার জন্য আমরা বিদেশে বড় বড় কোম্পানির সাথে কথা বলছি। ওরা যদি ম্যানেজ করেন বন্দরের সক্ষমতা বাড়বে।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সময় ১০০ টা ইকোনমিক জোন করা হয়েছিল। সে জোনগুলো পরের আছে, সেখানে মহিষের বাগান হয়ে গেছে। কেউ আসছে না তো। ইনভেস্টাররা না আসার মূল কারণ হচ্ছে, আমাদের বন্দরের সক্ষমতা নাই। আমাদের এখান থেকে দ্রুত একটা জিনিস বানিয়ে নেওয়ার মতো সক্ষমতা নেই।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে “সিএমজেএফ টক” অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com