1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক - Business Protidin

মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর দেওয়া অভিযোগে ব্যাংকের ডিএমডি ও সিএফও তাপস চন্দ্র পালের বিরুদ্ধে সাসপেন্স ও ব্যয় হিসাব ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এতে ব্যাংকের এমডি মতিউল হাসান, কয়েকজন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

অভিযোগে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, সিএসআর, ল্যাপটপ-সফটওয়্যার ও আসবাবপত্র কেনাকাটা এবং বিদেশে চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন খাতে অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। তাপস চন্দ্র পালের স্ত্রীর সিঙ্গাপুরে চিকিৎসা ও মরদেহ দেশে আনার খরচ ব্যাংকের অর্থে পরিশোধের অভিযোগও রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে তাপস চন্দ্র পাল বলেছেন, যথাযথ অনুমোদন ও নথি ছাড়া ব্যাংকের অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অভিযোগের বিষয়ে ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জবাব চাওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com