নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা চট্টগ্রাম পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডিরেক্টর ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। এছাড়াও অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডিবৃন্দ ও ডিএমডিবৃন্দ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বর্তমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও আগামী দিনের অগ্রগতির জন্য ব্যবসায়িক কৌশল নির্ধারণ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি, দ্রুত দাবি পরিশোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply