নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বলেন, দেশের বিমা খাতে বছরের পর বছর ধরে বড় অংকের বীমা দাবির টাকা আটকে থাকায় গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বকেয়া দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
তিনি বলেন, আইডিআরের চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রাহকের বকেয়া দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর উদ্যোগে সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি, ট্রেজারি বন্ড ও এফডিআরসহ বিভিন্ন আর্থিক সম্পদ নগদায়ন করে গ্রাহকের দাবি পরিশোধ বাস্তবে রুপ দিয়েছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বীমা খাতে দ্রুত সুদিন ফিরে আসবে।
কাজিম উদ্দিন বলেন, গত ১৪ সেপ্টেম্বর আইডিআরএ কার্যালয় পরিদর্শন করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বিমা দাবি পরিশোধে জোর দিয়েছেন। তিনি বলেছেন, গ্রাহকের পাওনা পরিশোধ না করে কোম্পানিগুলোর সম্পদ ধরে রাখা বা নতুন বিনিয়োগ করা উচিত নয়।
তিনি বলেন, ব্যাংকিং খাতেও আস্থার বিষয়টি সাম্প্রতিক সময়ে বড় আলোচনায় এসেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর আমানতকারীদের আস্থা ফেরানো জোরদার হয়েছে। বিমা খাতেও একই ধরনের পরিবর্তর হবে। গ্রাহকের পাওনা পরিশোধ যত বাড়বে, ততই নতুন গ্রাহক বাড়বে। সর্বপরি বীমা খাতে আস্থা ফিরে আসবে।
Leave a Reply