1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফারইস্ট ইসলামী লাইফের ৪ পরিচালকের পদত্যাগ - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

ফারইস্ট ইসলামী লাইফের ৪ পরিচালকের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন কোম্পানিটির ৪ পরিচালক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (১৯ আগস্ট) তারা সবাই বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন।

পদত্যাগ করা পরিচালকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ও রোবটিকস এন্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. লাফিফা জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, আরিফ খান এফসিএমএ এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।

এর আগে ১৪ আগস্ট ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শেখ কবির হোসেন। স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে এ পদত্যাগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি। এরপর ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com