1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমের যোগদান - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

আইডিআরএ নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমের যোগদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি সংস্থাটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইডিআরএ’র সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছর আইডিআরএ চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন ড. এম আসলাম আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (৯ সেপ্টেম্বর) তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন। সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com