1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্রাহকের স্বার্থ রক্ষা করা কর্তৃপক্ষের প্রধান কাজ: এম আসলাম আলম - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

গ্রাহকের স্বার্থ রক্ষা করা কর্তৃপক্ষের প্রধান কাজ: এম আসলাম আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকের স্বার্থ রক্ষা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কাজ বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম‌্যান ড. এম আসলাম আলম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে ব‌্যবসা পরিচালনা করা সকল সাধারণ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন। কর্তৃপক্ষের সভাকক্ষে সভাটি হয়।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও বীমার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের আন্তরিকতার বিকল্প নেই।

সভায় আইডিআরএ’র ৪ সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন) মো. নজরুল ইসলাম (নন-লাইফ) ও কামরুল হাসানসহ (লাইফ) সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. এম আসলাম আলম বলেন, গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে মনোযোগী হওয়া, সকলের নৈতিকতা-মূল্যবোধের সদ্ব্যবহার করা, নিষ্ঠা-আন্তরিকতার সাথে কাজ করার মাধ্যমে বীমা সেক্টরের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার সমাধান করা সম্ভব। পুরাতন রীতিনীতি-কৌশল পরিহার করে, যুগোপযোগী পরিবর্তন আনয়নে ব্যাপক সংস্কার প্রয়োজন। এটি করা গেলে বীমা সেক্টরে ইতিবাচক পরিবর্তন দ্বারা দেশের সার্বিক অর্থনীতির প্রসারে বীমা খাত উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

কোম্পানিগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম.ডি. ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, প্রগতি ইন্স‌্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাবিথ আউয়াল, কর্ণফূলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সায়ীদ আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com